সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যাকান্ডের প্রকৃত খুনিদের সনাক্ত করে বিচারের দাবিতে মানব বন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা শহরের শহীদ মিণার চত্ত্বরে মাছরাঙ্গা টেলিভিশন পরিবারের আয়োজনে এক মানব বন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
প্রায় ১ঘন্টা ব্যাপী এই মানব বন্ধনে বক্তারা অকালে ঝড়ে যাওয়া মেধাবী এই সাংবাদিক দম্পতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএ টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হান, সহ-সাধারণ সম্পাদক বৈশাখী টেলিশনের প্রতিনিধি মো. শাহজালাল, প্রথম আলোর প্রতিনিধি শহিদুল ইসলাম শহীদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. সফিকুল আলম ও মাছরাঙ্গা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি মো. খোরশেদ আলমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ। মানব বন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাং®কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
পঞ্চগড়,এলআর,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
পঞ্চগড়ে সাগর-রুনী’র হত্যাকারীদের বিচারের দাবীতে মানব বন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যাকান্ডের প্রকৃত খুনিদের সনাক্ত করে বিচারের দাবিতে মানব বন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা শহরের শহীদ মিণার চত্ত্বরে





