লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন (১৮) নামে  এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ওই যুবদল কর্মীর পিতার নাম হেলালউদ্দিন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি ইউনিয়নের বাইনতলায়।
রিপন ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে  নিশ্চিত করেছেন মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান বলেন,  বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসী বাহিনী শাহজাহান গ্রুপের সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে একই ইউনিয়নের কড়ইতলা এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকাল ৯টায় কড়ইতলা থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]