ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজের মধ্যে শেয়ারের দর প্রভাবিত করার সঙ্গে জড়িত কিছু বিনিয়োগকারীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিভিন্ন কোম্পানির শেয়ার দর বৃদ্ধিতে সিকিউরিটিজ হাউজগুলোর মধ্যমে যেসব ব্যক্তি বিনিয়োগকারী প্রভাবিত করেছে এবার তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি।

তদন্ত কর্মকর্তাকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।