কক্সবাজারে মাদক সন্ত্রাসীদের হামলায় শহীদুল্লাহ্ কায়সার নামে গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিক। জানা গেছে আহত সাংবাদিক ‘দৈনিক আজকের দেশ-বিদেশ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে অফিসের কাজ শেষে সাংবাদিক শহীদুল্লাহ্ টেকপাড়ায় তার নিজ বাসায় ফিরছিলেন। বাসার গলির মুখে পৌঁছালে মাদক ব্যবসায়ী বেলালের নেতৃত্বে স্থানীয় সাত-আটজন সন্ত্রাসী হঠাৎ তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙা বোতল এবং কিরিচ দিয়ে সাংবাদিক শহীদুল্লাহ্কে আঘাত করে।
পরে আশপাশের লোকজন ও তার আত্মীয়-স্বজন রক্তাক্ত অবস্থায় শহীদুল্লাহ্কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। শহীদুল্লাহ্র মাথা ও শরীরের বেশ কয়েকটি জায়গায় সেলাই দেয়া হয়েছে।
এই ব্যাপারে সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহত সাংবাদিক শহীদুল্লাহ কায়সার জানিয়েছেন, মাদক সন্ত্রাসী বেলালের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়েছে।
[b]কক্সবাজার,২১মার্চ,টাইমনিউজ//এসএইচ[/b]
শ্রেণীহীন
সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
কক্সবাজারে মাদক সন্ত্রাসীদের হামলায় শহীদুল্লাহ্ কায়সার নামে গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিক। জানা গেছে আহত সাংবাদিক ‘দৈনিক আজকের দেশ-বিদেশ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক।