চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক জামায়াত নেতার নাম অধ্যাপক মোখলেসুর রহমান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিতে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে শপথ নেয়ার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
মোখলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমীর।
তার নামে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের দায়ের করা বেশ কয়েকটি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি তার জানা নেই বলে জানান।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]