নগরীর বাবু খান রোডে নিবন্ধনহীন ইউনাইটেড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযান চালানো প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এখনও কোন প্রতিবেদন জমা দেয়নি পরিদর্শকরা। খুলনা সিভিল সার্জন ডা: মো: ইয়াছিন আলী সরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত রোববার খুলনায় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন সব ধরনের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভেঙে গুড়িয়ে দেয়া হবে। তার এই ঘোষণার পর খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মনোয়ার ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস প্র্যাথলজি ও মডার্ন ডায়াগনস্টিক। এর মধ্যে ইউনাইটেড ডায়াগনস্টিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে তার প্রতিকারের বিষয়ে পরিচালক খুলনা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জনৈক সালমা আক্তার।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার রোগীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায় করে। প্রতিষ্ঠানে হরমনের টেস্ট করানোর যন্ত্রপাতি না থাকার পরও রোগীর ব্লাড গ্রহণ করে কাল্পনিক রিপোর্ট ধরিয়ে দেয়া হয়। ইউরিন, এ্যামাইলেস, এইচবিএওয়ানসি, টেস টেস টোরন, প্রলেকটিন, আইজিই, টি-৩, টি-৪, টিএসএইচ, প্রথম বিন টাইম, ইউরিনসিএস, ইলেকট্রোলাইডস, এফটি -৪ ইত্যাদি টেস্টগুলো করা হয় না। নামমাত্র কিছু টেস্ট বাইরে থেকে করানো হয় বাকিগুলো সব হাতে রিপোর্ট তৈরী করে দেয়া হয়। ওই অভিযোগপত্রে ১১ জন ভূক্তভোগী স্বাক্ষর করেন।
এ ব্যাপারে খুলনা সিভিল সার্জন ডা: আব্দুর রহমান সরদার বলেন, আমরা একটি টিম কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। এসব ডায়াগনস্টিকে অনেক অনিয়মের বিষয় ধরা পড়েছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। প্রাথমিকভাবে আমরা সতর্ক করে দিয়েছি। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এখনও কোন প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আবারও কয়েকদিন পরে যাব অনিয়মের বিষয়গুলো সংশোধন না হলে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হবে।
[b]খুলনা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
খুলনায় নিবন্ধনহীন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান
নগরীর বাবু খান রোডে নিবন্ধনহীন ইউনাইটেড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযান চালানো প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এখনও কোন প্রতিবেদন জমা দেয়নি পরিদর্শকরা





