কারাগারে এক হাজতির মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও জেলারসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে জাকিরের ছোট ভাই ইয়াকুব কায়সার বাদি হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন  বলেন, জেলহাজতে পরস্পরের যোগসাজশে নির্যাতনের মাধ্যমে জাকিরকে হত্যার অভিযোগে দন্ডবিধির ৩০২, ২০১, ২০৩, ২০৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। আদালত মামলার এজাহারে আনা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত ৯ জন হল, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আহমেদ মুকুল, কারা হাসপাতালের চিকিৎসক ডা.মোস্তাফিজুর রহমান, সিনিয়র জেল সুপার মো. ছগীর মিয়া, সুবেদার আনজু মিয়া ও হুমায়ন কবির, প্রধান কারারক্ষী মোহাম্মদ হোসেন ও আব্দুর রশিদ, কারারক্ষী মো.আলমগীর ও জিয়াবুল ইসলাম।
একই মামলায় ঘটনার সময় দায়িত্বরত ডেপুটি জেলারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
[b]ঢাকা,৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]