পাবনা শহর শাখা  ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম  সজলকে  গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম ঈশ্বরদী উপজেলার জয়নগর পূর্ব গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম  জানান,বিকেলে শহরের শালগাড়িয়া এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পাবনা গোয়েন্দা পুলিশের এসআই ইয়াসিন আরাফাত জানান, রফিক পাবনা শহর শিবিরের সভাপতির পাশাপাশি রাজশাহী মহানগর শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছে।
 সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরে ঝটিকা বিক্ষোভ মিছিল করে শিবিরের নেতাকর্মীরা।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]