নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোটকারুচুপি, জালভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজী ও ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয় জোট।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন জানান, আজ সকালে ভোট শুরু হওয়ার পর পরেই সরকারি দল সমর্থিত প্রার্থী আক্তার হোসেন ফয়সলের (দোয়াত কলম) কর্মী-সমর্থকরা বিভিন্ন ভোট কেন্দ্রে তাণ্ডব চালায়। এর প্রতিবাদে আমরা আগামীকাল রোববার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের আহবান করছি। এ সময় তিনি পুন:নির্বাচনের দাবি জানান।
[b]নোয়াখালী, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
রোববার সকাল-সন্ধ্যা হরতাল
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোটকারুচুপি, জালভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজী ও ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয় জোট





