সদর উপজেলার শিংড়াবুনিয়া গ্রামে ছোট ছেলে রেজাউলের হাতে খুন হলেন বাবা মোস্তফা খান। রোববার বিকালে এ ঘটনা ঘটে। এতে রেজাউলেকে আসামী করে বড় ভাই সহিদুল ইসলাম বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বাদী জানান, বাবা মোস্তফা খাঁন ও তার ছোট ভাই রেজাউল ইসলামের সাথে উঠানে সব্জি চাষ ও জমাজমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। রোববার বিকেলে মোস্তফা খাঁন উঠানে সব্জি ক্ষেতে পানি দিতে গেলে রেজাউল বাবার কাছে জমি দাবি করে।
এ নিয়ে কথা দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় রেজাউল মেহগনি কাঠের লাঠি দিয়ে বাবা মোস্তফা খাঁনের মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় বড় ছেলে সহিদুল আহত মোস্তফা খাঁনকে বরগুনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় মোস্তফা খাঁনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বরিশাল নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১ টায় মোস্তফা খাঁন মারা যান।
বরগুনা থানার অফিসার ইনচার্জ আযম খান ফারুকী জানান, ছোট ভাই রেজাউলকে আসামী করে রোববার রাতেই বড় ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বরগুনায় ছেলের হাতে বাবা খুন
সদর উপজেলার শিংড়াবুনিয়া গ্রামে ছোট ছেলে রেজাউলের হাতে খুন হলেন বাবা মোস্তফা খান। রোববার বিকালে এ ঘটনা ঘটে। এতে রেজাউলেকে আসামী করে বড় ভাই সহিদুল ইসলাম বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন





