[b]ঢাকা: [/b]১৬টি ব্রডগেজ ইঞ্জিন ক্রয় করতে ২৮৫ কোটি টাকা বেশি ব্যয় করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ইঞ্জিনগুলো কেনা হয়েছে ভারত থেকে। যার আন্তর্জাতিক বাজারদর হওয়ার কথা ছিল ৩২৪ কোটি ১৬ লাখ টাকা। কিন্ত এগুলো কেনা হয়েছে ভ্যাটসহ প্রায় ৬০৯ কোটি টাকা। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ ২৮৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ইঞ্জিনগুলো কেনায় ভারতের রেইটস লিমিটেডের সঙ্গে ২০১২ সালের ১০ জুন চুক্তি হয়। এক্ষেত্রে ভারত ঋণ দিচ্ছে ৪২৮ কোটি ৫৫ লাখ টাকা। আর সরকারের তহবিল থেকে সরবরাহ করা হচ্ছে ১৮০ কোটি ৪৬ লাখ টাকা।
১৬টি ইঞ্জিনের দামে ৩০টি ইঞ্জিন ক্রয় করার কথা ছিল কর্তৃপক্ষের। কিন্ত দাম বেশি হওয়ায় ১৬টি ইঞ্জিন কিনছে রেলওয়ে।
রেলওয়ের তথ্যমতে, ভারত থেকে ৩০টি ইঞ্জিন কেনার আগে বিভিন্ন দেশের দর যাচাই করা হয়। সে হিসাবে প্রতিটি ইঞ্জিনের দাম ধরা হয় (ভ্যাট ছাড়া) ১২ কোটি ৫০ লাখ টাকা। কাস্টম শুল্ক, ভ্যাট ও অন্যান্য করসহ ইঞ্জিনপ্রতি মোট ব্যয় হওয়ার কথা ২০ কোটি ২৬ লাখ টাকা। সে অনুযায়ী ৩০টি ইঞ্জিন কেনায় ৬০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্প চূড়ান্ত ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন করা হয়। কিন্তু দরপত্র আহ্বানের পর ভারতের রেইটস লিমিটেড প্রতিটি ইঞ্জিনের দাম প্রস্তাব করে (ভ্যাট ছাড়া) ২৬ কোটি ৭৮ লাখ টাকা। ভ্যাট ও অন্যান্য করসহ ইঞ্জিনপ্রতি ব্যয় দাঁড়ায় ৩৮ কোটি ৬ লাখ টাকা। এতে ৩০টি ইঞ্জিন কেনায় ব্যয় দাঁড়ায় ১ হাজার ১৪২ কোটি টাকা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ডলার ক্রেডিট লাইন ঋণের আওতায় ভারতের রেইটস লিমিটেড ইঞ্জিনগুলো সরবরাহ করছে।
ইঞ্জিনগুলো কেনায় ৫৩৩ কোটি টাকা অতিরিক্ত দরকার হলেও তার সংস্থান পায়নি রেলওয়ে। ফলে প্রকল্প কাটছাঁট করা হয়। এক্ষেত্রে ৩০টির পরিবর্তে ১৬টি ইঞ্জিন কেনার চুক্তি হয়। এতে ব্যয় দাঁড়ায় ৬০৯ কোটি টাকা। ৩০টির পরিবর্তে ১৬টি ইঞ্জিন কিনে রেলওয়ের গচ্চা দিতে হচ্ছে ২৮৫ কোটি টাকা।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আবু তাহের বলেন, ভারত থেকে কেনা ইঞ্জিনের দাম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে ভারতের ডলার ক্রেডিট লাইন ঋণের অন্যতম শর্ত ছিল দেশটি থেকে কেনাকাটা করতে হবে। তাই বেশি দামেই ইঞ্জিনগুলো কিনতে হয়েছে।
অতিরিক্ত ব্যয়ে কেনা হলেও ইঞ্জিনগুলোর মান নিয়ে সন্দেহ রয়েছে সংশ্লিষ্টদের।
রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ভারত থেকে রেলের ইঞ্জিন কেনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সুখকর নয়। এর আগে ১৯৯৮-৯৯ সালে দেশটি থেকে ছয়টি ব্রডগেজ ইঞ্জিন কেনা হয়েছিল। কিন্ত সেগুলোর মান খুব বেশি ভালো না হওয়ায় কিছু দিন পর পরই ওয়ার্কশপে পাঠানো হয়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
ভারত থেকে ২৮৫ কোটি টাকা বেশি ব্যয়ে ইঞ্জিন কিনেছে রেলওয়ে
ঢাকা: ১৬টি ব্রডগেজ ইঞ্জিন ক্রয় করতে ২৮৫ কোটি টাকা বেশি ব্যয় করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ইঞ্জিনগুলো কেনা হয়েছে ভারত থেকে। যার আন্তর্জাতিক বাজারদর হওয়ার কথা ছিল ৩২৪ কোটি ১৬ লাখ টাকা।
ভারতে শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
















