মৌলভীবাজারে বিবিসি বাংলাদেশ সংলাপের আয়োজন করা হয়েছে। এ আয়োজন বিবিসি-বাংলাদেশ সংলাপের একাত্তরতম পর্ব বলে জানা যায়।
শনিবার বিকেল ৫টায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
বিবিসি বাংলাদেশ সংলাপের প্রেস কর্মকর্তা অনন্যা সল্যান জানান, বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এবং আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, লেখক এবং গবেষক মাহফুজুর রহমান ও বেসরকারি সংগঠন নারী প্রগতির মায়া ওয়াহেদ।
অনুষ্ঠানটির প্রযোজনা করবেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করবেন আকবর হোসেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
বিবিসি-বাংলাদেশ সংলাপের ৭১তম পর্ব মৌলভীবাজারে
মৌলভীবাজারে বিবিসি বাংলাদেশ সংলাপের আয়োজন করা হয়েছে। এ আয়োজন বিবিসি-বাংলাদেশ সংলাপের একাত্তরতম পর্ব বলে জানা যায়। শনিবার বিকেল ৫টায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বিবিসি বাংলাদেশ সংলাপের প্রেস কর্মকর্তা অনন্যা সল্যান





