সাংবাদিকতায় গোলাম সারওয়ার, ভাষা ও সাহিত্যে বেলাল চৌধুরী, রশীদ হায়দার, আবদুস শাকুর (মরণোত্তর), বিপ্রদাশ বড়ুয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন ২০১৪ সালের একুশে পদক পাচ্ছেন।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়া ভাষা আন্দোলনে শামসুল হুদা, ডা. বদরুল আলম (মরণোত্তর), শিল্পকলায় রাম কানাই দাশ, এসএম সোলায়মান (মরণোত্তর), কেরামত মওলা, গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান।
এছাড়া জামিল চৌধুরীতে ভাষা ও সাহিত্যে একুশে পদক দেওয়া হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের একুশে পদক দেবেন।
নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পদক দিয়ে থাকে।
বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।
ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক
সাংবাদিকতায় গোলাম সারওয়ার, ভাষা ও সাহিত্যে বেলাল চৌধুরী, রশীদ হায়দার, আবদুস শাকুর (মরণোত্তর), বিপ্রদাশ বড়ুয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন ২০১৪ সালের একুশে পদক পাচ্ছেন। মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এছাড়া ভাষা আন্দোলনে শামসুল হুদা, ডা. বদরুল আলম (মরণোত্তর)





