ঢাকা: রাজধানী ঢাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে। খুন হওয়া তরুণের নাম ফজল (২০)।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর দারুস সালামের লালকুটির এলাকায় একটি হাসপাতালের মাঠে এই ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ফজলের বন্ধু জুয়েল জানান,খেলাকে কেন্দ্র করে ফজলের সঙ্গে রুবেল ও ফরিদ নামে আরো কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় রুবেল ও ফরিদসহ সাত-আটজন একত্রিত হয়ে ফজলকে ছুরি দিয়ে আঘাত করে। হামালার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৫টায় মৃত ঘেষণা করেন।