রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক ঘটনায় ৩ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে দুইজনকে গুলি করে এবং অপর একজনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
মাছপাড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় দুলাল খন্দকার (৪৮) ও ফিরোজ খন্দকার (৪০) নামে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৭টায় দুর্বৃত্তরা মুখবাঁধা অবস্থায় তাদের লাশ ফেলে চলে যায়।
জানা গেছে, তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। রোববার রাত ১১টায় এ দু’জনকে কুষ্টিয়ার সমশাপুর বাজার এলাকা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তবে কখন তাদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় আওয়ামী’লীগের দুটি বিবাদমান গ্রুপের সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সকাল ৯টায় উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম মাঠে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) মৃতদেহ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয় বলে স্থানীয়রা জানান।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার ৩জন নিহত হবার বিষয়টি স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।
[b]রাজবাড়ী, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]