নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় প্রশাসনের ৫ কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশপত্র প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছেছে।
যাদেরকে প্রত্যাহারের আবেদন করা হয়েছে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ও র্যাসব-১১ এর সিও কর্নেল তারেক সাঈদ।
এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তা দের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ‘এখনও আমাদের হাতে কাগজপত্র এসে পৌঁছায়নি। তবে এসব কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আনুষ্ঠানিকতার জন্য সুপারিশপত্র প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে জানানো হবে’।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জে বেশ ক’টি অপহরণের ঘটনা ঘটে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে অপহরণের পর নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়রসহ ৭ জনকে অপহরণ করা হয়।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]