নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং বলেছেন,সাভার ট্র্যাজেডির ঘটনা এবং বাংলাদেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল। বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আর জানমালের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,রানা প্লাজা ট্র্যাজেডির মর্মান্তিক বেদনা ভুলে যাওয়ার নয়। সব ধরনের সংকট কাটিয়ে উঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি,বিশেষ করে বাংলাদেশের পোশাকশিল্প থেকে আরো ভালো উৎপাদিত পণ্য চান তিনি।
আলোচনা সভায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান বক্তব্য দেন।
এ সময় শামীম আহসান রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও অবস্থান তুলে ধরেন। তিনি বলেন,সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ প্রদানে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা চায় যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস ম্যাংবলেছেন,সাভার ট্র্যাজেডির ঘটনা এবং বাংলাদেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল। বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আর জানমালের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র।





