টঙ্গীর আউচপাড়া এলাকায় পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর উত্তর আচপাড়া মালেকের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের নাম মো. নজিব মিয়া (৩০)। তিনি চাঁদপুর সদরের কাঁচি কাটা গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি টঙ্গীর এরশাদ নগর ১নং ব্লকে ভাড়া বাসায় বসবাস করে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে নজিব মিয়া মালেকের বাড়ি নামক স্থানে আসলে কয়েক সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। এরপর দুই হাত কাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে নজিবের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা
টঙ্গীর আউচপাড়া এলাকায় পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর উত্তর আচপাড়া মালেকের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের নাম মো. নজিব মিয়া (৩০)





