চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১জন নিহত হয়েছেন। বুধবার ভোর রাত ৩ টায় চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে। নিহত মেকুর কাশেম (৩৫) নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বলে পুলিশ দাবি করেছে। এসময় বোমার আঘাতে এস আই নিয়াজ আলী (৩৮)সহ দু'পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, বন্দুকের ৪ রাউন্ড গুলি, ৪ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, রাতে ১০-১২ জন চরমপন্থী গোপন বৈঠক করছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ৩ টি বোমা ছুড়ে মারে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
এতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বোয়ালমারি গ্রামের জুড়ন আলীর ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মেকুর কাশেম নিহত হয়।
বোমার আঘাতে দামুড়হুদা মডেল থানার সহকারী দারোগা নিয়াজ আলী ও কনস্টেবল খায়রুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, সে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বোয়ালমারি গ্রামের আকবর অপহরণ, হত্যা, চাঁদাবাজীসহ দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা আছে। নিহত মেকুর কাশেম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
[b]চুয়াডাঙ্গা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১জন নিহত হয়েছেন। বুধবার ভোর রাত ৩ টায় চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে। নিহত মেকুর কাশেম (৩৫) নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বলে





