যশোরে ইয়াসিন ও ইকরামুল নামে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়।
শহরতলীর খোলাডাঙ্গা এলাকার শেল্টার থেকে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
ইয়াসিন শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মনিরুজ্জামানের ছেলে। ইকরামুল শঙ্করপুর জমাদ্দারপাড়ার আশরাফউদ্দিনের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪-৫টি করে মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]