লক্ষ্মীপুরে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. সামছুল ইসলাম সোলায়মানকে (৩৫) অপহরণের পর হত্যা করেছে দূর্বৃত্তরা। অপহরণের ২ দিন পর আজ ঐ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বসুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোলায়মানের স্ত্রী সালমা ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে  রাজধানীর উত্তরা ৬নম্বর সেক্টরের চিকিৎসক মিজানের চেম্বার থেকে চিকিৎসা শেষে ফিরছিলেন তারা।  রিকশাযোগে যাওয়ার সময় জয়নাল মার্কেট এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আট-নয়জনের সাদা পোশাকধারী লোক সোলায়মানকে মারধর করে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
এরপর উত্তরা র্যা ব-১ ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে উত্তরা থানায় একটি জিডি করেন সালমা ইসলাম।
নিহত সোলায়মান উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]