নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত পিডিবির গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরনের কারনে গোটা জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মির্জা রশীদ উন নবী জানান, রাত আটটার দিকে সৈয়দপুর গ্রিড উপ-কেন্দ্রে সরবরাহ লাইনের ব্রেকার বিস্ফোরিত হয়। রংপুর দিনাজপুরসহ পার্শ্ববর্তী কোথাও ওই ব্রেকার পাওয়া যাচ্ছে না। ফলে ২৪ ঘন্টার মধ্যে ব্রেকার পুনস্থাপন সম্ভব হবে না। অন্য কোনো সরবরাহ লাইনের ব্রেকার থেকে সংযোগ দেয়ার চেষ্টা চলছে। সেটা সম্ভব হলেও ভোর রাতের আগে বিদ্যুৎ দেওয়া যাবে না।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিইজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নীলফামারী জেলা বিদ্যুৎবিহীন
নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত পিডিবির গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরনের কারনে গোটা জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।