খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমানের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহরুজ্জামান মোর্ত্তজা।
শনিবার খুলনার অভিজাত একটি হোটেলে দুপুর ১২টায় ব্যবসায়ীদের সঙ্গে খুলনা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মিজানুর রহমান।
সভায় সাহরুজ্জামান মোর্ত্তজা বলেন, ‘খুলনার উন্নয়নে অবদানের জন্য বর্তমান সরকারের অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে। খুলনা উন্নয়নের জন্য এই সংবর্ধনা দেওয়া প্রয়োজন।’
এ প্রসঙ্গে সাহরুজ্জামান মোর্ত্তজার সঙ্গে সেলফোনে যোগোযোগ করলে তিনি বলেন, ‘আমি বলেছি খুলনা উন্নয়নে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া যেতে পারে। বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেইনি যে, আওয়ামী লীগ নেতাদের কোন সভায় যাওয়া যাবে না।’
এ ব্যাপারে মহানগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু জানান, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন স্বীকার করে না। তাই এই অনুষ্ঠানে বিএনপি নেতার উপস্থিত থাকা উচিত হয়নি। কারণ বিএনপি এখনও ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিএনপির সিনিয়র নেতা হিসেবে সাহরুজ্জামান মোর্ত্তজার এমপি মিজানের মতবিনিময় সভায় যাওয়া উচিত হয়নি।
তিনি বলেন, মহানগর বিএনপির আগামী সভায় এ বিষয় মোর্ত্তজার কাছে জানতে চাওয়া হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আ’লীগের মতবিনিময় সভায় বিএনপি নেতা
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমানের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহরুজ্জামান মোর্ত্তজা। শনিবার খুলনার অভিজাত একটি হোটেলে দুপুর ১২টায় ব্যবসায়ীদের





