[b]ঢাকা: [/b]বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস আসতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টিন লাগার্দে সম্প্রতি এ ইঙ্গিত দেন।
নাইরোবিতে দেয়া এক বিবৃতিতে মঙ্গলবার আইএমএফ এমডি বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে আরো ইতিবাচক পূর্বাভাস আসতে পারে আইএমএফের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়েও আশাবাদ বাড়ছে।
অক্টোবরে ২০১৪ সালের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হতে পারে বলে অনুমান করছিল আইএমএফ। বৈশ্বিক প্রবৃদ্ধি ২০১৪ সালে দশমিক ২ পয়েন্ট কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে মত দিয়েছিল তারা।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি নিয়ে আগের চেয়ে ইতিবাচক পূর্বাভাস আসে সংস্থাটির পক্ষ থেকে। নভেম্বরের বাণিজ্য উদ্বৃত্ত, মার্কিন বাজারে গাড়ি ও মূলধনি যন্ত্রপাতির রেকর্ড আমদানি, কর্মসংস্থান সবকিছুই আইএমএফের অনুমান সঠিক বলে প্রমাণ করছে।
অক্টোবর প্রতিবেদনে আইএমএফ বলেছিল, ব্রাজিল, চীন, ভারতের মতো উদীয়মান দেশগুলোর প্রবৃদ্ধি আশানুরূপ না বাড়ায় ২০১৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশের বেশি হবে না। পূর্ববর্তী পূর্বাভাসে তা ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত আশা করছিল তারা।
এবার বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়েও আশাবাদ বাড়ছে তাদের। উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্রুত পুনরুদ্ধার অনেক বিশ্লেষকের কাছেই কিছুটা অপ্রত্যাশিত। ২০১৪ সাল যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বছর হবে বলে এখন মোটামুটি সব পক্ষই একমত।
এদিকে সাড়ে ৭ শতাংশের মতো প্রবৃদ্ধি নিশ্চিত করে চীনও তাদের প্রবৃদ্ধির নিম্নগতি আপাতত থামাতে পেরেছে। ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, তুরস্ক প্রভৃতি বিকাশমান অর্থনীতিও বিগত প্রান্তিকগুলোর শ্লথগতি থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে চাহিদা বৃদ্ধির সুফল পাবে তারা।
নতুন পূর্বাভাস প্রতিবেদনটি তিন সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন লাগার্দে। সূত্র: বিবিসি ও ব্লুমবার্গ
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাসের ইঙ্গিত আইএমএফের
ঢাকা: বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস আসতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টিন লাগার্দে সম্প্রতি এ ইঙ্গিত দেন।





