[b]নিউ ইয়র্ক:[/b] মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নৌবাহিনীর প্রশিক্ষন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু্ই জন ক্রু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো একজন।
ভার্জিনিয়ার নর্থফোক এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারপর কোস্টগাডের্র সদস্যরা গুরুতর আহত চারজন ক্রুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দুই সেখানে জন মারা যায়।
এম এইচ ৫৩ ই সমুদ্র ড্রাগন মডেলের হেলিকপ্টারটি একটি নিয়মিত প্রশিক্ষন কর্মসূচিতে নিয়োজিত ছিল।
দুর্যোগপূরর্ণ আবহাওয়ায় কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এর আগের দিনও একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছিল।