চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, খাতুনগঞ্জ ও চকবাজারে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৯ জনকে আটক করেছে র্যাব-৭। রোববার রাতে তাদের আটক করে।
র্যাবের সহকারী পরিচালক মফিজুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ৪টি স্থানে অভিযান চালায় র্যাবের ৪টি টিম। এ সময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধার ভিওআইপি সরঞ্জামের মূল্য প্রায় ২ কোটি টাকা।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





