আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। আওয়ামী লীগের জন্ম হয়েছিল সামরিক বাহিনীর বুলেটের মুখে মিছিলের মধ্য দিয়ে। আমাদের একজন কর্মীর শরীরে শেষ রক্তবিন্দু থাকতে পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক।
সোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোজ্জামেল হক বলেন,আন্দোলন সংগ্রামের নামে সহিংস কর্মকান্ড করে কেউ রেহাই পাবে না। তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন । আইনের চোখে সবাই সমান।
মন্ত্রী বলেন,বিএনপি আন্দোলন সংগ্রামের নামে সারাদেশে সংহিসতা চালাচ্ছে। এর দায়ভার বিএনপিকেই নিতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন,দফতর সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান খান প্রমুখ।
[b]ঢাকা, ১০ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
'শেষ রক্তবিন্দু থাকতে ৫ বছরের আগে নির্বাচন নয়'