চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত রশিয়া বিল দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ৬জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন, সেতাউর, পলাশ,আপেল,স্বপন,রোজবুল ও সালাম। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অর্ধ শতাধিক বোমা বিষ্ফোরণ ঘটায়।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সোবহান ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।
জানা গেছে,শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সাত রশিয়া বিলের ইজারা গ্রহণ করেন একই গ্রামের ডালিম মেম্বার নামক এক ব্যক্তি। আজ সোমবার সকাল ১১টার দিকে ডালিম মেম্বারের লোকজন বিলটির দখল নিতে গেলে পূর্বের ইজারাদার কাইয়ুম রেজার লোকজন বাধা দেয়।
এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আহত ১৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত রশিয়া বিল দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ৬জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে





