দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোতাহার হোসেন বাপ্পি (৩৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক চিরিরবন্দর উপজেলার রসুল কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লালবাগ এলাকার শামসুদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, দিনাজপুর শহরের লালবাগ থেকে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন মোতাহের হোসেন। দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উচিতপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]