স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের হালিশহর বি ব্লকের ১৬ নাম্বার রোড থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে: থ্রি-নট-থ্রি রাইফেলের ৭৫০ রাউন্ড গুলি, বিপুল গোলাবারুদ,৮০ রাউন্ড পিস্তলের গুলি,৩০ রাউন্ড এসএমজি’র গুলি,দুটি ম্যাগজিন ও দুটি গ্রেনেড।  
মহানগরীর হালিশহর থানার বি ব্লক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ফাইলিংয়ের মাটি খুঁড়তে গিয়ে এসব গোলাবারুদ পাওয়া যায়।
পুলিশ জানায়,বিকাল সাড়ে পাঁচটায় ১৬ নাম্বার রোডের একটি নির্মাণাধীন ভবনের ফাইলিংয়ের মাটি খুঁড়তে গিয়ে নির্মাণ শ্রমিকরা এসব গোলাবারুদ দেখতে পান। পরে পুলিশ গিয়ে গোলাবারুদ উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান কবির বলেন,উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্রগুলো অকেজো। আমরা নিশ্চিত-এগুলো মুক্তিযুদ্ধের সময়কার গোলাবারুদ। মনে হচ্ছে যুদ্ধ শেষে যোদ্ধারা অস্ত্রগুলো এখানে লুকিয়ে রেখেছিল।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]