[b]লাগোস:[/b] টানা তৃতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ইয়ায়া তোরে। আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।
এর আগে ২০১১ ও ২০১২ সালেও আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আইভরি কোস্টের জাতীয় দলের তারকা তোরে। ২০১৩ সালে ৩১ বছর বয়সী এই ফুটবলারের পরের অবস্থানে আছেন নাইজেরিয়ার তারকা জন অবি মাইকেল। আর তৃতীয়স্থানে আছে সাবেক বর্ষসেরা আইভরি কোস্টের দিদিয়ার দ্রগবা।
আফ্রিকার প্রথম খেলোয়াড় হিসেবে ২০০৩- ২০০৫ পর্যন্ত টানা তিনবার বর্ষসেরার পুরস্কার জেতেন স্যামুয়েল ইতো।
চলতি মৌসুমে ইতোমধ্যে ৩০ গোল করেছেন তোরে। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানুয়েল পেল্লেগ্রিনির অধীনে আরো গোল করার স্বপ্ন দেখছেন তিনি।
এদিকে ২০১৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারদের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায়ও আছেন এই আফ্রিকান।
শ্রেণীহীন
টানা তৃতীয়বার আফ্রিকার বর্ষসেরা তোরে
লাগোস: টানা তৃতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ইয়ায়া তোরে। আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা তিনবার





