বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) বৈঠক হতে যাচ্ছে ঢাকায়। আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাওয়া এই ফোরামে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি এবং বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব আহমেদ সহ-সভাপতিত্ব করবেন।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
উল্লেখ্য, ২০১৩ সালের ২৫শে নভেম্বর যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তিটি (টিকফা) স্বাক্ষর হয়। 
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টিকফা-র মাধ্যমে এই দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য আরো বাড়ানোর জন্য কাজ করবে।  ২০১৩ সালে এই বাণিজ্যের পরিমাণ ৬শ' কোটি ডলার ছাড়িয়ে যায়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]