রাজশাহীর তানোরে স্থানীয় বোরো চাষিরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে । জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা এ ঘেরাও করে।
বৃহস্পতিবার বেলা ১২টায় বোরো চাষীরা এ কর্মসূচী পালন করে।
তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় বোরো চাষিরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তানোর বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে চাষিরা কর্মসূচি তুলে নেয়।
তিনি আরো জানান, এ ঘটনায় অপ্রীতিকর অবস্থা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
[b]রাজশাহী, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ
[/b]
শ্রেণীহীন
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
রাজশাহীর তানোরে স্থানীয় বোরো চাষিরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে । জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা এ ঘেরাও করে।