খুলনার এরশাদ শিকদারের চেয়েও ভয়ঙ্কর শরিয়তপুরের খুনি বাদশাহ শেখ। খুনি বাদশাহ শেখের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজী, জবর দখল এবং মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
আর মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় শরিয়তপুরের নড়িয়া সরকারি কলেজ ছাত্র কামরুল হাসানের (রানা) খুনি বাদশাহ শেখ এবং তার সন্ত্রাসী ক্যাডাররা।
এখন এই খুনিদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন রানার পরিবারের সদস্যরা। আজ শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
এই বিষয়ে ওই অসহায় পরিবারের সদস্যরা কতিপয় দুর্নীতি পরায়ন স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং খুনি বাদশাহ শেখের ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রানার চাচা আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন রানার পিতা মো. জাহাঙ্গির হোসেন ব্যাপারী, মাতা পারভীন বেগম, দাদা ফয়জুল বেপারী, দাদী কমলা বেগম, ছোট বোন জেরিন এবং জেনিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে রানার দাদা বলেন, খুলনার এরশাদ শিকদারের চেয়েও ভয়ঙ্কর শরিয়তপুরের খুনি বাদশাহ শেখের সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীর মধ্যে রয়েছে,শামসুল হক,ইউনুস শেখ, মাহবুব শেখ, জাফর শেখ, ইমরান খালাসি আকাশ, আল আমিন বেপারী, আসলাম বেপারী, মোবারক মাদবর, মোখলেস বেপারী ও ফারুক শেখ প্রমুখ।
তিনি বলেন, খুনি বাদশাহ শেখের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজী, জবর দখল এবং মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদ করার পর বাদশাহর সন্ত্রাসীরা কলেজ ছাত্র রানাকে গত ১৯ মে সন্ধ্যায় খুন করেছে।
তিনি বলেন, এখানেই শেষ নয় বাদশাহ থানা পুলিশকে ম্যানেজ করে আসামির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে অন্যদের নামে মামলা রেকর্ড করায়। তার প্রতিবাদ করায় তাদেরকে হত্যার হুমকি দিয়েছে। ফলে তারা ওই ভয়ে এলাকা ছেড়ে রাজধানীতে এসে সংবাদ সম্মেলন করছেন।
[b]ঢাকা,একে, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
এরশাদ শিকদারের চেয়েও ভয়ঙ্কর বাদশাহ শেখ
খুলনার এরশাদ শিকদারের চেয়েও ভয়ঙ্কর শরিয়তপুরের খুনি বাদশাহ শেখ। খুনি বাদশাহ শেখের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজী, জবর দখল এবং মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর মসজিদের টাকা আত্মসাতের





