চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা এ সাজা প্রদান করেন।
হাজীগঞ্জ থানা পুলিশ মাদকাসক্ত ছেলে মো. জহিরুল ইসলাম সুজনকে (২৮) জেলহাজতে প্রেরণ করেছে। সে পৌর এলাকার সাবেক কাউন্সিলর সিরাজ খানের ছেলে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন,বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করে মোবইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সুজন গাঁজা ও ইয়াবা সেবনকারী। তিনি র্দীঘদিন মাদকাসক্তির সঙ্গে জড়িত। মা-বাবার অবাধ্য হয়ে চলাফেরা করছে। এছাড়া নেশার জন্য টাকা না দিলে ঘরে ভাঙচুর করতো।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]