দীর্ঘ ১ বছর প্রতিক্ষার পর আজ শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি চত্বরের ছাপিয়ে এবারের বইমেলা সম্প্রসারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।
বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও পরিদর্শন শেষে উন্মুক্ত করা হবে সবার জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান।
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুকাভিনয় শিল্পী ও প্রবাসী বাঙালী পার্থ প্রতিম মজুমদারকে এ অনুষ্ঠানে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হবে।
এবারের গ্রন্থমেলাকে সদ্য প্রয়াত ভাষা সংগ্রামী,লেখক-গবেষক,বাংলা একাডেমির ফেলো, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে উৎর্সগ করা হয়েছে।
গ্রন্থমেলা পহেলা ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি বলেন,বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা ও প্রদানের ক্ষেত্রেও এবার পরিবর্তন আনা হয়েছে। এতকাল একাডেমির পুরস্কার ঘোষণা করা হতো বইমেলার শেষ দিকে। নতুন সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হবে মেলা শুরুর আগে। যেন পয়লা ফেব্রুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বরেণ্য লেখকদের মাঝে পুরস্কার বিতরণ করতে পারেন। এবার যেমন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৩ বিজয়ী লেখক,গবেষক ও শিক্ষাবিদদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
শাহিদা খাতুন বলেন,গ্রন্থমেলায় মোট ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবার উন্মুক্তসহ ৫৫টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্ণারে জায়গা দেয়া হয়েছে।
গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০% এবং অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বিক্রি করবে। এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত ৬৫টি নতুন বই পাওয়া যাবে।
অন্যান্যবারের মত এবারও গ্রন্থমেলার নিশ্চিদ্র নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণে থাকবে ক্লোজসার্কিট ক্যামেরা। গ্রন্থমেলা থাকবে সম্পূর্ণ পলিথিন ও ধূমপানমুক্ত।
তিনি বলেন,২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার। শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সমকালীন প্রসঙ্গ এবং বিস্মৃতপ্রায় বিশিষ্ট বাঙালি মনীষার জীবন ও কর্ম নিয়ে হবে এ আলোচনা।
এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন,সংগীত,সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুদের জন্য মাসব্যাপী এ মেলায় এবার ৪ দিন শিশুপ্রহর ঘোষণা করা হবে।
গ্রন্থমেলার সম্পূর্ণ প্রাঙ্গণকে ভাষা শহিদ চত্বর ছাড়াও রবীন্দ্র,নজরুল,আবদুল করিম সাহিত্যবিশারদ,ড. মুহম্মদ শহীদুল্লাহ্,সোমেন চন্দ,বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, সুফিয়া কামাল,ধীরেন্দ্রনাথ দত্ত এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভের অন্যতম প্রস্তাবক প্রয়াত রফিকুল ইসলাম চত্বরে বিন্যস্ত করা হয়েছে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //জেআই//জেডআই[/b]
শ্রেণীহীন
বিকালে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বইমেলা, ব্যাপ্তি সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত
দীর্ঘ ১ বছর প্রতিক্ষার পর আজ শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি চত্বরের ছাপিয়ে এবারের বইমেলা সম্প্রসারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও পরিদর্শন শেষে





