বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী তিন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি করেছে বলে দাবি করে নির্বাচন বর্জন করেন ।
আজ  সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন ।
প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত চেয়্যারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া ও বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন খান এবং একই দলের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী জহির সাজ্জাদ হান্নান।
তবে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন তাদের বিরুদ্ধে আনা ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় আজ ভোট নেয়া হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
[b]বরিশাল,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]