ঢাকা: রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল কেড়ে নিয়ে চাঁদা চাওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কাজী সামা (২৮),মিরাজ (২৮),মোস্তাফিজুর রহমান (৩০)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন নর্দান পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করে রমনা থানা পুলিশ।
আটক অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রমনা মডেল থানার উপ পরিদর্শক জামাল হোসেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে এনামুল কবির নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারীর বরাত দিয়ে উপ পরিদর্শক জামাল হোসেন জানান, সোমবার রাতে পুলিশ পরিচয় দিয়ে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে তার মোটরসাইকেল কয়েক যুবক ছিনিয়ে নিয়েছে।
তারা মোটরসাইকেল ফিরে পেতে এনামুলকে ৫০ হাজার টাকা নিয়ে ভাটারা থানা সংলগ্ন নর্দার্ন পেট্রল পাম্বের সামনে আসতে বলে, জানান উপ পরিদর্শক জামাল হোসেন।
রমনা থানা পুলিশ এনামুলকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধারের পর তিনজনকে আটক করে। এনামুল তাদের চিহ্নিত করেছে বলেও জানান উপ পরিদর্শক জামাল হোসেন।
[b]ঢাকা, জেইউ, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//[/b]