[b]ঢাকা:[/b] বছরের প্রতিটি মাসেই স্বর্ণের দাম কমে যাওয়া ও রাজনৈতিক অস্থিরতায় এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা অস্থিতিশীল একটা বছর (২০১৩) পার করল। রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণে এ বছর স্বর্ণের ব্যবসায় ধস নেমেছে।
বছরের শুরুতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমে দাড়ায় ৫৮ হাজার ৩২০ টাকায়। এরপর এক বছরে ১৭ বার দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৪ বারই স্বর্ণের দাম কমেছে। কমতে কমতে ২২ ক্যারটের স্বর্ণের দাম ৪৬ হাজার ৯৪৮ টাকায় নেমে এসেছে। সে হিসেবে এক বছরে স্বর্ণের দাম কমেছে ভরিতে ১১ হাজার ৩৭২ টাকা।
শতকরা হিসাবে দাম কমেছে প্রায় সাড়ে ১৯ ভাগ। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজুস জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারও বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম দেশেও কমেছে।
প্রসঙ্গত, বিশ্ববাজারে হংকং, দুবাই, নিউইয়র্ক, লন্ডন, জুরিখ সর্বত্র প্রায় একই রকম দাম থাকলেও দেশে দাম নির্ধারণের ক্ষেত্রে দুবাইয়ের মূল্যকে মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
এ খাতের উদ্যোক্তারা বলছেন, দফায় দফায় দাম কমলেও স্বর্ণের বেচা কেনা বাড়ছে না। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর স্বর্ণের ব্যবসায় ধস নেমেছে। বিশেষ করে বিয়ের মৌসুম হিসেবে পরিচিত ডিসেম্বর মাসের শেষ দিকেও অস্থির রাজনৈতিক কর্মসূচির কারণে জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাজুস জানায়, দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমেছে ২০ ডিসেম্বর। এদিন থেকে প্রতি ভরি ২২ ক্যারট মানের স্বর্ণ ৪৬ হাজার ৯৪৮ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট স্বর্ণের দাম ৪৪ হাজার ৮৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৩৩ টাকা রাখা হয়। আর কাঁচা স্বর্ণের দাম রাখা হয় ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকা। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৮ হাজার ৪০৬ টাকা নির্ধারণ করে বাজুস। ওই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ৪৬ হাজার ২৪৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৩৯ হাজার ৬৫৮ টাকা রাখা হয়। এদিকে বছরের শুরুতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ৫৮ হাজার ৩২০ টাকা। ওই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। এক বছরে ভরিপ্রতি ১১ হাজার ৩৭২ টাকা কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে যথাক্রমে ১০ হাজার ৯০৬ টাকা ও ৯ হাজার ৩৯০ টাকা।
উল্লেখ্য, ২০১২ সালে আন্তর্জাতিক বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে প্রায় প্রতি মাসেই। বছরের মাঝামাঝিতে মূল্যবান এ ধাতব পদার্থের দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতিভরি ৬০ হাজার ৬৩২ টাকা। বছর শেষে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ৫৯ হাজার ৪৬৬ টাকা। ২০১১ সালের শুরুতে ২২ ক্যারেট মানের প্রতিভরি সোনার দাম ছিল ৪১ হাজার ২৩২ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
শ্রেণীহীন
এক বছরে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১,৩৭২ টাকা
ঢাকা: বছরের প্রতিটি মাসেই স্বর্ণের দাম কমে যাওয়া ও রাজনৈতিক অস্থিরতায় এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা অস্থিতিশীল একটা বছর (২০১৩) পার করল। রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণে এ বছর স্বর্ণের ব্যবসায় ধস নেমেছে।





