যাত্রা ও জুয়া খেলাকে কেন্দ্র করে মৌলভীবাজারে দু'পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় মনমুখ ইউনিয়নের সাদুহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহেদ ও মুজিবুর রহমানের অবস্থা অশঙ্কাজনক থাকায় তাদের সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসী জানান, মাসব্যাপী সাদুহাটি এলাকায় যাত্রা ও জুয়া খেলা চলছিল। এটা বন্ধের দাবিতে এলাকাবাসী রাতে জুয়া ও যাত্রার আয়োজকদের সঙ্গে কথা বলতে যান। এরই একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মৌলভীবাজারে সংঘর্ষ, আহত ২০
যাত্রা ও জুয়া খেলাকে কেন্দ্র করে মৌলভীবাজারে দু'পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় মনমুখ ইউনিয়নের সাদুহাটি গ্রামে এ ঘটনা ঘটে





