বরগুনা জেলার তালতলি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে দুজনই ভোট বর্জন করেছেন। কারচুপি, কেন্দ্র দখল, ও প্রশাসনিক সহায়তায় ভোট ডাকাতির অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেন।
সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মজিদ তালুকদার ও বিএনপি বিদ্রোহী ফরহাদ হোসেন আক্কাস মৃধা ভোট বর্জনের ঘোষণা দেন।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু ও তার সমর্থকরা বিভিন্ন কেন্দ্র প্রশাসনের সহায়তায় দখলে নিয়েছেন। এ সময় তাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছেন।
আবদুল মজিদ তালুকদার অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছে মত ব্যালটে সিল দিয়ে বাক্সে ভরেছেন । একই অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন।
আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ফরহাদ হোসেনের বানোয়াট অভিযোগ। ক্যামেরা ছিনতাই ও ব্যালটে সিল দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
তালতলিতে ৩ প্রর্থীর ২ জনেরই ভোট বর্জন
বরগুনা জেলার তালতলি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে দুজনই ভোট বর্জন করেছেন। কারচুপি, কেন্দ্র দখল, ও প্রশাসনিক সহায়তায় ভোট ডাকাতির অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেন





