[b]রংপুর:[/b] জেলার মিঠাপুকুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে হামলা করেছে স্থানীয় ১৮ দলের নেতাকর্মীরা। এতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার বড় হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকাল ১১টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের বন্ধুর মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জয়দুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী বিজয় মিছিল বের করে। এসময় সেখানে উপস্থিত স্থানীয় ১৮ দলীয় জোট নেতাকর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগের প্রায় ১০/১২ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় জয়দুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জয়দুল ইসলাম অভিযোগ করেন,আমরা শান্তিপূর্নভাবে বিজয় মিছিল বের করলে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাতে হামলা চালায়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান,বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শ্রেণীহীন
রংপুরে আ’লীগের আনন্দ মিছিলে হামলা,আহত ১০
জেলার মিঠাপুকুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে হামলা করেছে স্থানীয় ১৮ দলের নেতাকর্মীরা। এতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন।





