[b]রাজশাহী:[/b]পুলিশের সঙ্গে ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে অন্তত পাঁচ শিবিরকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল  আটটার দিকে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।
এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পর পর দু’টি ককটেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ আরো বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়ে অবরোধ সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় অন্তত পাঁচ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন নগর শিবির নেতারা।