যশোরের কেশবপুরে সুব্রত কুণ্ড (৪০) নামের গ্রাম্য চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। সুব্রত উপজেলার শ্রীরামপুর গ্রামের কার্তিক কুণ্ডর ছেলে।
কেশবপুর থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টায় সুব্রত গোপালপুর বাজারে তার ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মির্জানগর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান সুব্রত। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা ওসির।
[b]যশোর,২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]