[b]ঢাকা: [/b]বিএনপির সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বেলেছেন,, আলোচনা বন্ধ হয়নি, আলোচনা বেগবান হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে না হলেও আমাদের মধ্যে নেপথ্যে আলোচনা চলছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেটা স্থানীয় নির্বাচনই হোক আর জাতীয় নির্বাচনই হোক।
সোমবার বিকেল তিনটায় মন্ত্রণালয়ের কাজে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগের পর আমরা (বিএনপি-আওয়ামী লীগ) তিনদিন আলোচনায় বসেছি। আমাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সাফল্যের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলাম। তবে আওয়ামী লীগ ও বিএনপি বড় রাজনৈতিক দল। এখানে আমি বা আমরা কেউই একক কর্তৃত্ব ভোগ করি না।





