রাজধানীর উত্তরায় এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম সুজন (১১) বলে জানা যায়।
শুক্রবার সকাল দশটার দিকে উত্তরা ১১ নং সেক্টরে এ ঘটনা ঘটে।
উত্তরা (পশ্চিম) ওসি রফিকুল ইসলাম বলেন, ছেলেটি রোড নং ৫/এ, ১৬ নং বাসায় চুরি করতে গেলে তাকে ওই বাড়ির নিরাপত্তাকর্মী পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলে সুজন মারা যায়।
এ ঘটনায় আবুল কাসেম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]