মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে ইটবাহী ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের আরও তিন শ্রমিক আহত হয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক কবির হোসেন উপজেলার জান্না গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ট্রাকটি সাটুরিয়ার হাজিপুর গ্রামের একটি ইটভাটা থেকে গড়পাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রাকটি রাইল্যা গ্রামের ভেলিব্রিজে ওঠার সময় রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকে রাখা ইটের ওপর বসে থাকা কবির হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে ইটবাহী ট্রাক উল্টে শ্রমিক নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে ইটবাহী ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের আরও তিন শ্রমিক আহত হয়েছে।