পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাস টার্মিনালের কাছে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই শতক জমি পুলিশের সহায়তায় দখলের অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিক মো. আবুল বাশার হাওলাদার জানান, উপজেলার ভুইচাকাঠি গ্রামের জালাল হাওলাদার প্রায় ১০ দিন পূর্বে তার প্রায় দুই শতক জমি দখল করে একটি ইটের ঘর নির্মাণ শুরু করেন।
এর আগে ৩ মে সকালে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক হাওলাদার তাকে থানায় ডেকে নিয়ে যায় এবং আড়াই ঘন্টা সেখানে বসিয়ে রাখে। ওই সময় জালালও সেখানে উপস্থিত ছিল।
এরপর সে জালালকে পাঠিয়ে দেয় ঘরের নির্মাণ কাজ শুরু করার জন্য এবং বাশারকে বলা হয় যাতে সে ঘর নির্মাণে কোন বাধা সৃষ্টি না করে। বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দেওয়া হবে। এ সময় ওই এলাকার অনেক স্থানীয় লোকজন থানায় উপস্থিত ছিল বলে জানায় বাশার।
বাশার আরও জানায়, ১১ বছর পূর্বে সে জালালের কাছে ১৭ শতক জমি অন্য এক স্থান থেকে বিক্রি করেছিল যেখানে জালাল বসত ঘর তৈরি করেছে এবং ভোগ দখল করছে।
বাশার জানান, সে চৌঠাইমহল বাস টার্মিনালে জালালকে ঘর তোলার ব্যাপারে বাধা দিলে তার কোন তোয়াক্কা না করেই ঘর তোলার কাজ চালিয়ে যায়।
অভিযোগের ব্যাপারে জালাল বলেন, আমি জমির প্রকৃত মালিক। তাই আমার জায়গায় ঘর তুলছি।
নাজিরপুর থানার ওসি প্রথমে বিষয়টি স্মৃতিতে আনতে পারেননি। কিছুক্ষণ কথা বলার পর বিষয়টি তার স্মৃতিতে আসে এবং বলেন জালালই জমির প্রকৃত মালিক।
ওসি আরও বলেন, বিষয়টি সালিশের সমাধান হয়ে গেছে। বাশারকে মামলায় জড়ানোর হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
নাজিরপুরে পুলিশের সহায়তায় জমি দখল
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাস টার্মিনালের কাছে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই শতক জমি পুলিশের সহায়তায় দখলের অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মো. আবুল বাশার হাওলাদার জানান, উপজেলার ভুইচাকাঠি গ্রামের জালাল হাওলাদার





