মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের হামলায় স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেনসহ ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১টার সময় ইউনিয়নের বালাশুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর জাকির হোসেনের সমর্থকরা ষোলঘড় ইউনিয়নে কেওয়াটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে।
এলাকাবাসী সূত্র জানা যায়,জাকির হোসেন নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগ প্রার্থী সেলিম ভুঁইয়ার সমর্থকসহ কিছু সন্ত্রাসি দেশিয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে জাকির হোসেন মারাত্মক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসার জন্য পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,হামলার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এ ঘটনার সাথে জড়িত এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]