চলতি অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স এবং ট্রেডলাইসেন্স থেকে আয়ের লক্ষমাত্রা অর্জনের পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর অঞ্চল-৫।
এরইমধ্যে গত মার্চ মাস পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় হয়েছে মোট ১২ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।
২০১৩-১৪ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজার ২৫৬ টাকা।
জানা গেছে, ৫টি কর অঞ্চল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত। এর আওতায় মোট ১৫টি ওয়ার্ড রয়েছে।
কর অঞ্চল-৫ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদ জানান, নগরবাসির দুর্ভোগ লাঘবে ট্যাক্সের টাকা যথাসময়ে আদায় হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, লোকবলের স্বল্পতা সত্বেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
কর অঞ্চল-৫ এলাকায় বড় কোন হোল্ডিং ট্যাক্স বকেয়া নেই উল্লেখ করে ইকবাল আহমেদ জানান, অল্প কিছু হোল্ডিং ট্যাক্স ডিফল্ডার আছে, যাদের মালমাল ক্রোকের জন্য এরইমধ্যে চিঠি দেয়া হয়েছে।
অন্যদিকে ২০১৩-১৪ অর্থ বছরে কর অঞ্চল-৫ এ ট্রেডলাইসেন্স প্রদান ও নবায়ন থেকে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৬৯ হাজার ৩৩০ টাকা।
এরইমধ্যে চলতি বছরের মার্চ পর্যন্ত ট্রেডলাইসেন্স থেকে আয় হয়েছে ২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৫৩০ টাকা।  
গ্রহকদের হয়রানির প্রশ্নে তিনি বলেন, কিছু ক্ষেত্রে হয়রানির অভিযোগ থাকলেও আমরা আমাদের লোকবল সংকট সত্বেও সবোর্চ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।
ইকবাল আহমেদ আরও জানান, কর অঞ্চল-৫ এলাকায় ডিআইটির কোন আবাসিক এলাকা না থাকায় যেকোন স্থানেই ব্যবসার জন্য ট্রেডলাইসেন্স ইস্যু করতে পারে।
তিনি বলেন হোল্ডিং ট্যাক্স এবং ট্রেডলাইসেন্সসহ যাবতীয় লেনদেন যদি ডিজিটালাইজ করা হয় তাহলে গ্রহকদের আরও ভালোভাবে সেবা দেয়া সম্ভব হবে।
[b]ঢাকা, এসআর, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]